এস্কয়ার নিটের আইপিও আবেদন শুরু, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » এস্কয়ার নিটের আইপিও আবেদন শুরু, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত

esquire-knit-compositeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের জন্য অনুমোদন পাওয়া এস্কয়ার নিট কম্পোজিটের আইপিও চাঁদা গ্রহণ আজ ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ নভেম্বর বুক বিল্ডিং পদ্ধতিতে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেয় কমিশন।

কোম্পানির ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১ টি সাধারণ শেয়ার ৪০ টাকা মূল্যে (প্রান্ত সীমা মূল্য থেকে ১০ শতাংশ বাট্টায়) সাধারণ বিনিয়োগকারীদের নিকট বিক্রি করা হবে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের কাট-অফ প্রাইস ৪৫ টাকা নির্ধারণ হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের অংশ গ্রহণের মাধ্যমে এই দর নির্ধারিত হয়েছে।

গত ৯ জুলাই সোমবার থেকে এই নিলাম শুরু হয়ে শেষ হয়েছে ১২ জুলাই বৃহস্পতিবার। নিলামে মোট ৫০৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিড করে। এতে সর্বোচ্চ দর ৫৩ টাকা এবং সর্বনিম্ন দর ১৫ টাকায় প্রস্তাব করা হয়।

তবে ৪৫ টাকা দরে প্রস্তাব করেছে ৯৪ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। আর ১ জন প্রস্তাব করেছে ৫৩ টাকা দরে। ৪৬ টাকা দরে ৯ জন, ৪০ টাকা দরে ৩১ জন, ৩৯ টাকা দরে ১৯ জন, ৩৮ টাকা দরে ১৫ জন, ৩৭ টাকা দরে ১৯ জন, ৩৫ টাকা দরে ৫৬ জন, ৩২ টাকা দরে ৩৭ জন, ৩০ টাকা দরে ৭৩ জন এবং ২০ টাকা দরে ২১ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দর প্রস্তাব করেছে।

১ জন নিলামকারী সর্বোচ্চ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কেনার জন্য বিড করবে। নিলামে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনার জন্য শেয়ার দর প্রস্তাব করতে হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার দর নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়। বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে কাট-অফ প্রাইস নির্ধারিত হয়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়, ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ এবং গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

এস্কয়ার নিট কম্পোজিটের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির অনুমোদিত মূলধন ছিল ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ছিল ১০০ কোটি টাকা।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৫ টাকা ৮৩ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ২৫ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০