লভ্যাংশ ঘোষণা করেছে চার কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ ঘোষণা করেছে চার কোম্পানি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষনা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পযালোচনা করে এলভ্যাংশ ঘােষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্সুরেন্স, বাটা সু, যমুনা ব্যাংক এবং ফিনিক্স ইন্সুরেন্স লিমিটেড। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা ব্যাংক: সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা, শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭০ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৭.২৭ টাকা (নেগেটিভ)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট, সকাল ১০টায়, রাজধানীর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৩৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৯.২৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ৩.৪২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।

বাটা সু: সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ২২৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সবমিলিয়ে ২০১৬ অর্থবছরের জন্য বাটা সু ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬.২৪ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫৯.৯৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ৭৮.৬৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণ, টঙ্গী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

ফিনিক্স ইন্সুরেন্স: সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৪৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৪.৬৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ০.৭৭ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন দুপুর সাড়ে ১২টায় আইডিইবি, কাকরাইলে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১