সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রচ্ছদ » Uncategorized » সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত

asraf lashপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সদ্যপ্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় মরহুমের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। এ ছাড়াও আওয়ামী লীগের নেতারাও এতে উপস্থিত ছিলেন। জানাজা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।

এরপর মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে কিশোরগঞ্জে। বেলা ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আছর ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

ব্যাংকক থেকে শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-০৮৯) করে ঢাকায় আনা হয় তার মরদেহ। এসময় বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আগে থেকে অপেক্ষারত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদ সদস্য ও অন্যান্য নেতারা মরদেহ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০