বয়ফ্রেন্ডকে ঝামেলা : নায়িকা তনুশ্রী

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বয়ফ্রেন্ডকে ঝামেলা : নায়িকা তনুশ্রী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :কলকাতার আলোচিত নির্মাতা অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি ‘দুর্গা সহায়’। ছবিটি দেশটির নানা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ এপ্রিল)। এই ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী।

ছবির মুক্তি উপলক্ষে তনুশ্রী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তারই ধারাবাহিকতায় কলকাতার একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ছবিতে তার চরিত্র নিয়ে অনেক কথা বলেছেন। সেখানে তিনি নিজের বাস্তব জীবনের প্রেম নিয়ে কথা বলেন।

তনুশ্রী বলেন, ‘আমার কোনও বয়ফ্রেন্ডই নেই এই মুহূর্তে। সত্যি! আমি এখনও সিঙ্গেল। আসলে আমার মনে হয় বয়ফ্রেন্ড থাকলে অনেক ঝামেলা।’

এই অভিনেত্রী নিজের চরিত্র নিয়ে আরও বলেন, ‘আমি ‘দুর্গা সহায়’ ছবিতে মানসী নামে একটি চরিত্রে অভিনয় করেছি। যে একটি বাড়ির ছোট বউ। ভালবাসা দিয়ে বাড়ির সব মানুষকে পরিবর্তন করে। পরে আমার রূপটা দুর্গার অন্নপূর্ণা রূপ নেয়।’

আরও বলেন, ‘এই গল্পে আমি সেকেন্ড লিড চরিত্রে অভিনয় করেছি। যেটা গল্পে অন্যতম উপাদান হিসেবে কাজ করছে।’

এই অভিনেত্রীকে অফার দেয়া হয়েছিল সুপারহিট ‘রাজকাহিনী’ ও ‘বেলাশেষে’ ছবিতেও। কিন্তু তিনি চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১