লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষে রয়েছে বিবিএস কেবলস। কোম্পানিটির ২৮ লাখ ৩২ হাজার ৩৪৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩১ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ৪১ লাখ ৩৯ হাজার ৮৮২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯১ লাখ ২৪ হাজার টাকা।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৯৭ লাখ ৬০ হাজার ১৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভিএফএস থ্রেড ডায়িং, ব্রাক ব্যাংক, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং, কেপিসিএল, ইউনাইটেড পাওয়ার, ইনটেক লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, সায়হাম কটন, জেএমআই সিরিঞ্জ, বিডিকম অনলাইন, ইফাদ অটোস, ফার কেমিক্যাল, ওয়াটা কেমিক্যাল, বিডি ফিন্যান্স, সিভিও ও পেট্রোকেমিক্যাল ও সিলভা ফার্মাসিউটিক্যালস।








