সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৫ পরিচালককে জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৫ পরিচালককে জরিমানা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাবে বাংলাদেশ হিসাব মান (বিএএস) ও সিকিউরিটিজ আইনকানুন ভঙ্গ করায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৫ পরিচালককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রান্তিক প্রতিবেদন প্রকাশ না করায় কোম্পানির প্রত্যোক পরিচালককে চার লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। কোম্পানির পরিচালকেরা হলেন মোর্শেদা আহমেদ, মনসুর আহমেদ, মো. রুকুনুজ্জামান, পারভেজ আহমেদ ভূইয়া ও নাসিমা আক্তার।
উল্লেখ্য, বিএসইসির ৬৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীতে বিধিবদ্ধ নিরীক্ষক চাটার্ড অ্যাকাউন্টেন্ট যোহা জামান কবীর রশীদ অ্যান্ড কোম্পানি কোয়ালিফাইড ওপিনিয়ন প্রদান করেন। কিন্তু কোম্পানি তাদের বার্ষিক প্রতিবেদনে আনকোয়ালিফাইড অডিট ওপিনিয়ন সংযুক্ত করে বার্ষিক প্রতিবেদন কমিশন। যা স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের প্রদান করা হয়।
নিরীক্ষকের কোয়ালিফাইড ওপিনিয়নে ছিল স্বল্প মেয়াদী ঋণের সুদ ও কুঋণের জন্য সিঞ্চিতির (প্রভিশন) ব্যবস্থা না করা, দীর্ধ মেয়াদী ঋণের চলতি অংশ ও দীর্ঘ মেয়াদী অংশ আলাদা না করা, অগ্রিম কর ও কর দায় সমন্বয় না করা এবং কোম্পানির খরচসমূহ ব্যাংক হিসাবের মাধ্যমে নির্বাহ না করে নগদে নির্বাহ করা।
ডিএসই উক্ত হিসাব বিবরণী পরীক্ষাপূর্বক কোম্পানির বর্ণিত কার্যাবলীর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর সেকশন ১২ (২), বিএএস-১ এর অনুচ্ছেদ ৪০এ, ৪০বি, ৬০ ও ৬৪, বিএএস২১ এর অনুচ্ছেদ ২৮ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ আইনসমূহ ভঙ্গ হয়েছে মর্মে উল্লেখ করে।
এছাড়াও উপরোক্ত লংঘনসমূহ সংশোধন না করা পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালকগণ কোম্পানি হতে কোনো প্রকার লভ্যাংশ, পারিতোষিক এবং অন্যান্য সুবিধাদি গ্রহণ করতে পারবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।








