কুমিল্লায় মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন

প্রচ্ছদ » Uncategorized » কুমিল্লায় মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন

comilla policeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে সোমবার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মো. নুরুল ইসলাম।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন, শাখাওয়াত হোসেন, তানভীর সালেহীন ইমন, কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া, পুনাক নেতৃবৃন্দ, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ।

পুলিশ সুপার জানান, মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর ১৫০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বাচ্চাদের জন্য নাগরদোলা, জাম্পিং, ওয়াটার রাইডার, নৌকা দোলনা, বেবিকারসহ নানা রকম খেলনার স্টল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১