পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের নাহি অ্যালমুনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ২০১৭ সালে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করে। ব্যাংক লোন পরিশোধ, নতুন বিল্ডিং স্থাপন এবং অ্যালুমিনিয়াম ফলস সেলিং উৎপাদনে নতুন প্লান্ট এবং মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য আইপিও’র অর্থ ব্যবহার করা হয়।
কোম্পানিটি ইতিমধ্যে তার আইপিও অর্থ দিয়ে অ্যালুমিনিয়াম ফলস সেলিং উৎপাদনের জন্য মূধনী যন্ত্রপাতি আমদানি করে ফ্যাক্টরীতে স্থাপন করেছে। আগামী ১৫ জানুয়ারি,২০১৯ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কোম্পানিটির নতুন মেশিনারিজের বানিজ্যিক উৎপাদন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্থাপিত নতুন মেশিনে বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮৩ লাখ স্কয়ার ফিট যা বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। কোম্পানিটি প্রত্যাশা করছে, নতুন চালু করা অ্যালুমিনিয়াম ফলস সেলিংয়ের মাধ্যমে কোম্পানির বর্তমান আয় থেকে ৩০%-৪০% বৃদ্ধি পাবে।








