ডিএসই ব্রড ইনডেক্সে জায়গা পেলো ১৫ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই ব্রড ইনডেক্সে জায়গা পেলো ১৫ কোম্পানি

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্সের (ডিএসই এক্স) বার্ষিক এবং ডিএসই-৩০ ইনডেক্সের অর্ধবার্ষিক রি-ব্যালেন্সিং করা হয়েছে। ব্রড ইনডেক্সে জায়গা পেয়েছে তালিকাভুক্ত ১৫ কোম্পানি। অন্যদিকে ডিএসই-৩০ ইনডেক্সে ৩ কোম্পানি স্থান করে নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২৮৩টি কোম্পানির পারফরমেন্স বিবেচনা করে ডিএসই ব্রড ইনডেক্স থেকে ১৭ কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এই সূচকে অন্তর্ভূক্ত হওয়ার শর্ত পরিপালনে ব্যর্থতার কারনে এমনটি হয়েছে। তবে শর্ত পরিপালনের মাধ্যমে ১৫টি কোম্পানি ডিএসই অন্তভূর্ক্ত হয়েছে। যা আগামি ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ডিএসই সূচকে অন্তর্ভুক্ত হওয়া ১৫ কোম্পানি হচ্ছে- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, ভিএফএস থ্রেড ডাইং, ওয়াইমেক্স ইলেকট্রোডস, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আমান কটন, সিলভা ফার্মাসিউটিক্যালস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল মিলস, এম.এল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

এদিকে বাদ পড়া ১৭ কোম্পানি হচ্ছে-অগ্রনি ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ইষ্টার্ন ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইমাম বাটন, মেঘনা পেট, মিথুন নিটিং, মুন্নু জুট স্টাফলার্স, প্রিমিয়ার সিমেন্ট, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং মিলস ও জিল বাংলা সুগার মিলস।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে ৩টি কোম্পানি। কোম্পানি ৩টি হলো : পূবালী ব্যাংক, বিবিএস কেবলস এবং কনফিডেন্স সিমেন্ট। এছাড়া ডিএসই-৩০ সূচক থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডকে বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০