বিডিংয়ের অনুমোদন পেল পপুলার ফার্মাসিউটিক্যালস

প্রচ্ছদ » বিনোদন » বিডিংয়ের অনুমোদন পেল পপুলার ফার্মাসিউটিক্যালস

Popular Pharmaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসি ৬৭২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া যার পরিমান দাঁড়িয়েছে ৩১ টাকা ২৮ পয়সা। কোম্পানিটির বিগত ৫ অর্থ বছরে কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা।

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০