ডোরিন পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » ডোরিন পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডোরিন পাওয়ারের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা । আগের বছর একই সময়ে ইপিএস এর পরিমাণ ছিল ১ টাকা ৬৬ পয়সা। গত বছর থেকে এ বছর ২৫ পয়সা লোকসান হয়েছে।
৩১ ডিসেম্বর, ১৮ শেষে একত্রিত করা আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ১৭ পয়সা এবং ৩০ জুন, ১৮ শেষে কোম্পানির এনএভিপিএস ছিল ৩৬ টাকা ৬৮ পয়সা। জুলাই থেকে ডিসেম্বরে এনএভিপিএস বেড়েছে ৩ টাকা ৩১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির একত্রিত করা আর্থিক প্রতিবেদনে নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার দাড়িয়েছে ৩ টাকা ৯ পয়সা। যা গত বছর একই সময়ে ৬৭ পয়সা ছিল।








