বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি
প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ বুধবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে:- আলহাজ টেক্সটাইল মিলস, সেন্ট্রাল ফারমাসিটিক্যাল, ফাইন ফুডস, ফু-ওয়াং সিরামিক ইন্ড্রাসট্রি, কাট্টালি টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এবং উসমানিয়া গ্লাস সীট ফ্যাক্টরি।
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য আলহাজ টেক্সটাইল মিলস ১০ শতাংশ, সেন্ট্রাল ফারমাসিটিক্যাল ৫ শতাংশ, ফাইন ফুডস ৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ইন্ড্রাসট্রি ১০ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ১০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ২৫ শতাংশ এবং উসমানিয়া গ্লাস সীট ফ্যাক্টরি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।








