খুলনার ভৈরব নদে মাফলারে মুখ বাঁধা নারীর মরদেহ
প্রচ্ছদ » Uncategorized » খুলনার ভৈরব নদে মাফলারে মুখ বাঁধা নারীর মরদেহ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খুলনা মহানগরীর ৭ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বোরকা পরিহিত ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল।
নগরীর খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী বাবুল বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকালে রুজভেল্ট জেটি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








