গাজীপুরে ঝুটের ৭ গুদাম পুড়ে ছাই

প্রচ্ছদ » Uncategorized » গাজীপুরে ঝুটের ৭ গুদাম পুড়ে ছাই

agonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি দেউলিয়া বাড়িয়া এলাকায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের সাতটি গুদাম, মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় প্রথমে দেলোয়ার হোসেনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশে মো. সগীর, তাইজুল ইসলাম, রমজান আলী, আবুল হাসেম, রতন মিয়া ও তুহিন মিয়ার গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে ৩টি, সাভার থেকে ১টি, জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ২টি এবং ডিবিএল গ্রুপের মিনি ফায়ার স্টেশন থেকে একটি ইউনিটের কর্মীরা গিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নেভায়।

আগুনে সাত ঝুটের গুদাম ও গুদামে থাকা মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০