চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি ধরতে ১৫ বাড়িতে অভিযান, আটক ১

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি ধরতে ১৫ বাড়িতে অভিযান, আটক ১

chapainobabagonjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকায় হলি আর্টিসান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় মনিরুল ইসলাম নামে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ অভিযান চালানো হয়।

আটক মনিরুল ইসলাম শিবনারায়ণপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, হলি আর্টিসান হামলায় জড়িত এক বা একাধিক জঙ্গি এই এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের প্রায় ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যায়। তবে মনিরুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০