সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২১ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর সোয়া ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৫০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ১১১টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৪টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪২১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫৮৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৩২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছিলো ২০২৬ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২০ কোটি ১২ লাখ ৪৫৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০