ট্যাক্স রিবেটসহ এক লাখ টাকা পর্যন্ত করমুক্ত চায় ডিএসই-সিএসই

প্রচ্ছদ » Uncategorized » ট্যাক্স রিবেটসহ এক লাখ টাকা পর্যন্ত করমুক্ত চায় ডিএসই-সিএসই

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিনিয়োগকারীদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত রাখার প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে ২/ ৩ বছর ট্যাক্স রিবেট দেয়া যায় কিনা সে প্রস্তাব ও দেয়া হয়েছে। বর্তমানে ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ-আয় করমুক্ত।

অর্থমন্ত্রণালয়ে দেওয়া এক বাজেট প্রস্তাবে করমুক্ত লভ্যাংশ-আয়ের সীমা বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে প্রস্তাবনা তুলে ধরেছেন দুই স্টক এক্সচেঞ্জের কর্নধাররা।

এ সময় ঢাকা স্টক একচেঞ্জ-ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম, ব্যবস্থাপনা পরিচালক কেএম মাজেদুর রহমান, চট্টগ্রাম স্টক একচেঞ্জের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি আহমেদ রশিদ লালী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আহমেদ রশিদ লালী বলেন, আমরা ১ লাখ টাকা লভ্যাংশ-আয় করমুক্ত রাখার কথা বলেছি। বিনিয়োগকারীদের জন্য ২/ ৩ বছর ট্যাক্স রিবেট দেয়া যায় কিনা সে বিষয়ে আলেচনা হয়েছে।

তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের লভ্যাংশের ক্ষেত্রে কেটে রাখা ১০ শতাংশ অগ্রিম আয়করকে ফাইনাল স্যাটেলম্যান্ট হিসেবে বিবেচনা করার প্রস্তাব করেছি। এতে লভ্যাংশের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়বে। তারা দীর্ঘ সময় শেয়ার ধারণ করবেন। এটি বাজারের স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।

উল্লেখ, বর্তমানে লভ্যাংশ বিতরণের সময় কোম্পানিগুলো ১০ শতাংশ অগ্রিম আয়কর কেটে রাখে। পরবর্তীতে করবিবরণী জমা দেওয়ার সময় এই আয়কর সমন্বয় করতে পারেন বিনিয়োগকারীরা।

আহমেদ রশিদ লালী বলেন, ৩০ জুনের মধ্যে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নেওয়ার সর্বশেষ অবস্থা তিনি অর্থমন্ত্রী জানতে চেয়েছেন। একই সঙ্গে আইপিও’র মাধ্যমে ৩৫ শতাংশ শেয়ার বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তিনি আমাদের কথা শুনেছেন, নোট রেখেছেন। তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১