১৩ শতাংশ ডিভিডেন্ড পাঠিয়েছে নূরানী ডাইং
প্রচ্ছদ » Uncategorized » ১৩ শতাংশ ডিভিডেন্ড পাঠিয়েছে নূরানী ডাইং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের বোনাস ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিনিয়োগকারীদের বিও হিসাবে কোম্পানির ঘোষিত বোনাস ডিভিডেন্ড ও ক্যাশ ডিভিডেন্ড পাঠানো হয়।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যার মধ্যে ১১ শতাংশ স্টক ডিভিডেন্ড ও ২ শতাংশ ক্যাশ রয়েছে।








