লিগ্যাসী ফুটওয়্যারের বোর্ড সভার তারিখ ঘোষনা
প্রচ্ছদ » বিনোদন » লিগ্যাসী ফুটওয়্যারের বোর্ড সভার তারিখ ঘোষনা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসী ফুটওয়্যার বোর্ড সভার নতুন তারিখ ঘোষনা করেছে। কোম্পানির সভা আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৪ টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির দ্বিতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ১ টাকা ৮১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৩৮ পয়সা ।








