পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানি দুটি হলো- সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্সের লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর ১২টার দিকে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ লাখ ১৯ হাজার ১৩৮টি শেয়ার ৪২.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ৩.৮০ টাকা বেড়ে সর্বশেষ ৪২.৪০ টাকায় লেনদেন হয়।
প্রাইম ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৮ লাখ ৬৮ হাজার ৩০৫টি শেয়ার ২৫ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৬৪ শতাংশ বা ২.২০ টাকা বেড়ে সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়।








