৬ ফেব্রুয়ারি জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু
প্রচ্ছদ » Uncategorized » ৬ ফেব্রুয়ারি জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শেয়ারবাজারে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ্র তথ্য জানা গেছে।
জানা যায়, “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করর জেনেক্স ইনফোসিস ট্রেডিং কোড হবে “GENEXIL”। ডিএসইতে কোম্পানিটির কোম্পানি কোড হবে 22650।
গত ২০ জানুয়ারি লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে এবং গত বছরের ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, অডিটরিয়াম অব ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স (আইইবি), রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয় এ কোম্পানির আইপিও লটারির ড্র।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম কমিশন সভায় কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, জেনেক্স ইনফোসিস শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকা। জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।








