৪ মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ৪ মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ড। নিম্নে ফান্ডগুলোর আর্থিক প্রতিবেদনগুলো তুলো ধরা হলো-
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৪০ টাকা।
এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩২ টাকা। এছাড়া ইউনিট প্রতি কার্যকির নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.২২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৮ টাকা।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৭১ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময়ে ছিল ১১.৪৯ টাকা। আর ৩১ ডিসেম্বর ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৬৯ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় ছিল ১১.৩৬ টাকা।
পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৯ টাকা।
এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩২ টাকা। এছাড়া ইউনিট প্রতি কার্যকির নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৫ টাকা।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৬৩ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময়ে ছিল ১১.৩১ টাকা। আর ৩১ ডিসেম্বর ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৮১ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় ছিল ১১.৫১ টাকা।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৬ টাকা।
এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৪৬ টাকা। এছাড়া ইউনিট প্রতি কার্যকির নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.২২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৯ টাকা।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.২৭ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময়ে ছিল ১২.০৪ টাকা। আর ৩১ ডিসেম্বর ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.১৬ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় ছিল ১১.৮৯ টাকা।
পপুলার লাইফ ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.১৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা।
এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫২ টাকা। এছাড়া ইউনিট প্রতি কার্যকির নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০৫ টাকা (নেগেটিভ)। যা আগের বছর একই সময় ছিল ০.৫৫ টাকা।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৮৬ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময়ে ছিল ১১.৩১ টাকা। আর ৩১ ডিসেম্বর ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৯২ টাকা, যা ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় ছিল ১১.৬৬ টাকা।








