ফেনীতে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ ডাকাত নিহত

প্রচ্ছদ » রাজনীতি » ফেনীতে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ ডাকাত নিহত

goli kore hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ফেনীর ছাগলনাইয়ায় ডাকাত দলের দু’গ্রুপের ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ আরও একজনসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ১টি বন্দুক ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মুর্শেদ জানান, বৃহস্পতিবার ভোরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে উপজেলার বেতাগা প্রজেক্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুক নামে একজনকে আটক করা হয়।

কিন্তু এর আগেই ডাকাত দলের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ ডাকাত নিহত হন। গুলিবিদ্ধ হন আরও একজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতদলের সদস্য পলাশকেও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহ সবুজ ডাকাতের বলে স্থানীয়রা নিশ্চিত করেন। সবুজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। তিনি ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আব্দুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে ।

এছাড়া গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে। অপরদিকে আটক ফারুকের বাড়ি ফেনীর দাগনভুইয়া উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০