আবারো পিপিএম পদক পাচ্ছেন ওসি শাহ্ কামাল আকন্দ
প্রচ্ছদ » Uncategorized » আবারো পিপিএম পদক পাচ্ছেন ওসি শাহ্ কামাল আকন্দ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পিপিএম পদক পেতে যাচ্ছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
শাহ্ কামাল আকন্দ অস্ত্র ও মাদক উদ্ধারসহ মাধ্যমে অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পিপিএম পদক লাভ করেছিলেন। 
এদিকে গত বছরের (২০১৮) ৩ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) যোগদানের পর ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম আইন শৃংঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রনে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে পদক পাচ্ছেন। এরই মধ্যে ওই এলাকায় মাদক ও জুয়া নিয়ন্ত্রন সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানকালে শীর্ষ মাদক ব্যবসায়ীরা বন্ধুক যুদ্ধে নিহত হয়েছেন। অভিযানে প্রচুর মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও কুখ্যাত ডাকাত গ্রেফতার, বিদেশী অস্ত্রসহ আসামী গ্রেফতারসহ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উৎঘাটন করতে সম্ভব হয়েছে। অপরাধ নিমূল ও গ্রেফতারী পরোয়ানাসহ অসামান্য অবদানের কারণে তিনি এরই মধ্যে ময়মনসিংহ জেলায় ৬ বার শ্রেষ্ঠ এবং ৩ বার ময়মনসিংহ রেঞ্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি লাভ ও সম্মাননা সনদ লাভ করেন।
এর আগে কুমিল্লা ডিবিতে দায়িত্বপালনকালীন সময়ে এসআই শাহ কামাল আকন্দ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং অস্ত্র ও মাদক উদ্ধারসহ মাধ্যমে অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পিপিএম পদক লাভ করেছিলেন। অপরাধ দমনে ধারাবারিক সফলতার জন্য ইতিমধ্যে তিনি পুলিশের চট্টগ্রাম এবং ময়মনসিংহ রেঞ্জে একাধিকবার সম্মাননা পুরস্কার ও সনদ লাভ করেন।
পিপিএম পদক লাভের এক প্রতিক্রিয়ায় ওসি শাহ কামাল আকন্দ জানান, কর্মক্ষেত্রে সিনিয়র অফিসারদের অনুপ্রেরণা ও পরাপর্শ আমার সকল কাজে সফলতা এসেছে। তাই আমি মনে করি পিপিএম পদক প্রাপ্তির পুরো কৃতিত্ব আমার সিনিয়র সকল স্যারদের। আমি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি স্যার এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আবিদ হোসেন পিপিএম স্যারের প্রতি। কারণ স্যারদের দিকনির্দেশনা আমাকে এ পুরষ্কারের যোগ্য করে তুলেছে। ধন্যবাদ জানাই জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ময়মনসিংহের সকল সদস্যকে।








