শ্লীলতাহানির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

প্রচ্ছদ » সারাদেশ » শ্লীলতাহানির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

sekandormia etvপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারী সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) প্রধান প্রতিবেদক এম এম সেকান্দার মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাকে আটক করে র‍্যাবের একটি টিম। পরে তাকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন নারী সংবাদকর্মী থানায় সেকান্দারের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

অভিযোগকারী ওই নারীর দাবি, দীর্ঘদিন ধরে এম এম সেকান্দার তাকে হয়রানি করে আসছিল। তিনি প্রকাশ্যে শ্লীলতাহানি করেছেন, যার সিসিটিভি ফুটেজ ও অনেকে সাক্ষীও রয়েছেন।

অভিযোগকারী নারী তার মামলার কপিতে তিনজন পুরুষ ও একজন নারী সাক্ষীর নাম-পরিচয় ও তথ্য উল্লেখ করেছেন বলেও জানান ওসি।

মামলার কপিতে ওই নারী আরও উল্লেখ করেন, সেকান্দার দীর্ঘদিন ধরে তাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে আসছিলেন। গত ২৭ জানুয়ারি একটি ফাস্টফুডের দোকানে ডেকে তাকে জাপটে ধরে তার শরীরে হাত দিয়ে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেন। এ বিষয়ে কাউকে কিছু বললে মেরে বস্তায় ভরে লাশ হাতিরঝিলে ফেলে দেবে বলেও হুমকি দেন। তাই ভয়ে মামলা দায়েরে বিলম্ব করেন তিনি।

এ বিষয়ে পরদিন একুশে টিভির এমডি বরাবর একটি অভিযোগ দিলে সেকান্দার বিষয়টি জেনে যান এবং তাকে (ওই নারীকে) রুমে ডেকে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করেন।

তবে এ বিষয়ে সেকান্দারের স্ত্রী নিলুফার ইয়াসমীন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০