আগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালের বিপক্ষে ম্যান সিটির জয়

প্রচ্ছদ » Uncategorized » আগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালের বিপক্ষে ম্যান সিটির জয়

man cityপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শক্তিশালী আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এর আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে খানিক বেসামাল হয়ে পড়েছিল সিটিজেনরা।

আগুয়েরোর দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচের ব্যবধানেই ঘুরে দাঁড়ালো তারা। আর্সেনালের হয়ে এক গোল শোধ করেন লরেন্ত কোশিয়েনি।

ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ১১ মিনিটের মাথায়ই একটি করে গোল পেয়ে যায় দুই দল। ম্যাচের ২৪ সেকেন্ডের মাথায় প্রথম গোলটি করেন আগুয়েরো। ১১তম মিনিটেই সেটি শোধ করে দেন কোশিয়েনি।

তবে আবারো লিড নিতে খুব বেশি সময় নেননি আগুয়েরো। প্রথমার্ধের শেষদিকে ৪৪তম মিনিটে দলকে আবারও এগিয়ে দেন এ ফরোয়ার্ড। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো।

এ জয়ে ২৫ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে ম্যান সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে আর্সেনাল। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০