জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু: মার্জিন সুবিধা বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু: মার্জিন সুবিধা বন্ধ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক শুরু হয় এ কোম্পানির লেনদেন। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।
এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া জেনেক্স ইনফোসিস লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে “GENEXIL”। আর কোম্পানি কোড হবে 22650। চট্রগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) কোম্পানি কোড হবে 24011।
জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।
বিশ্লেষণে দেখা গেছে, বুধবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৪৪.৯০ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৫৩.০০ শতাংশ। এদিন বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির মোট ৬৫ লাখ ৩৮ হাজার ১৯৪টি শেয়ার মোট ১১ হাজার ২৪৭ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ৩২ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকা।








