বিক্রেতার সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » সারাদেশ » বিক্রেতার সংকটে ২ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো-
সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১১টার দিকে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৪ লাখ ৪৫ হাজার ২৭৬টি শেয়ার ৪৪.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ৪ টাকা বেড়ে সর্বশেষ ৪৪.৪০ টাকায় লেনদেন হয়।

এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ২ লাখ ৪৭ হাজার ৮১৮টি শেয়ার ৩৫.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ৩.২০ টাকা বেড়ে সর্বশেষ ৩৫.৭০ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০