২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম বাংলাদেশ ও মুন্নু সিরামিকস।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর লেনদেন স্পটে শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ১০ ফেব্রুয়ারি (রবিবার) থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








