চাকরি স্থায়ীকরণ দাবিতে প্রতীকী অনশনে অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা

প্রচ্ছদ » Uncategorized » চাকরি স্থায়ীকরণ দাবিতে প্রতীকী অনশনে অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা

teacherপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বর্তমান শিক্ষাবান্ধব সরকার কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেনি উল্লেখ করে বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবি জানিয়েছে অতিরিক্ত শ্রেণিশিক্ষক (এসিটি) অ্যাসোসিয়েশন।

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ের লক্ষ্যে ৪র্থ দিনর মতো অবস্থান কর্মসূচি ও প্রতীকি অনশন কর্মসূচি পালনকালে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহেন্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও, তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

তারা আরও বলেন, প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েকদফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন অভিজ্ঞ এ শিক্ষকরা।

বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি ও প্রতীকি অনশনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা (এসিটি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০