বেনাপোলে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বেনাপোলে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার

benapole chondon khatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ভারত থেকে আনা ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার সকাল ১০টার সময় উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার চন্দন কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

৪৯ বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ এনে যশোরে নেয়ার জন্য সাদীপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০