অভিনব কায়দায় গাঁজা বহন : ৩ শিশুসহ আটক ৪

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » অভিনব কায়দায় গাঁজা বহন : ৩ শিশুসহ আটক ৪

gaza গেও ন্রৃৃপপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৩ শিশুসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডের নারায়ণ চৌধুরীর বাসা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হিরো চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী (২৩), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মৃত রিদুয়ান আক্তারের দুই মেয়ে রুখসানা আক্তার (১১), কোহিনুর আক্তার (১০) ও একই এলাকার নুরুল ইসলাম নুরুর মেয়ে পারুল আক্তার (১০)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ মাদক উদ্ধারে অভিযান চালায়। পুলিশ ফোর্স নারায়ণ চৌধুরীর বাসায় পৌঁছালে গাঁজা ক্রয়-বিক্রয়কালে চারজনকে আটক করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।

আটকদের মধ্যে নারায়ণ চৌধুরীর কাছ থেকে ১ কেজি ও তিন শিশুর পায়ে অভিনব কায়দায় বাঁধা অবস্থায় ২ কেজি করে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০