এ্যাস্কয়ার নীট কম্পোজিটের আইপিও লটারির ড্র সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » এ্যাস্কয়ার নীট কম্পোজিটের আইপিও লটারির ড্র সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া এ্যাস্কয়ার নীট কম্পোজিটের প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) আবেদকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে লটারির ড্র সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই লটারি ড্র শুরু হয়। যা চলে টানা প্রায় দুইঘন্টাব্যাপী।
লটারির ড্র উদ্বোধন করেন কোম্পানিটির ব্যাবস্থাপনা পরিচালক এহসানুল হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানিটির পরিচালক মুকদাসার হোসেন ও প্রাইম ফাইন্যান্সের সিইও রেজাউল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্টের সোহেল রানা, সিএসইর প্রতিনিধি নাসির উদ্দিন, এ্যাস্কয়ার নীটের সিএফও মোস্তাফিজুর রহমান এবং কোম্পানিটির সেক্রেটারি সাইদুর রহমান।
এরআগে গত ৬ জানুয়ারি থেকে কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহন শুরু হয়; যা চলে ২০ জানুয়ারি পর্যন্ত। কোম্পানিটর শেয়ারের জন্য ৯ দশমিক ৩৭ গুন আবেদন জমা পড়েছে ।
এর আগে গত ২৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।
কোম্পানি ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১ টি সাধারণ শেয়ার ৪০ টাকা মূল্যে (প্রান্ত সীমা মূল্য থেকে ১০ শতাংশ বাট্টায়) সাধারণ বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রি করে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করে।
এ্যাস্কয়ার নীট কম্পোজিট লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কিনবে।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থের মধ্যে ভবন নির্মাণে ব্যয় করা হবে ১০০ কোটি ৪২ লাখ টাকা। নারায়ণগঞ্জের কাঁচপুর এবং ময়মনসিংহের ভালুকায় এ ভবন নির্মিত হবে। কোম্পানিটির কাঁচপুর প্রকল্পের জন্য ডাইং মেশিনারিজ কিনতে খরচ হবে ২১ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা। একই সঙ্গে কাঁচপুরে কেনা হবে ওয়াশিং প্লান মেশিনারিজ। যার জন্য ব্যয় হবে ২১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকা। আর আইপিও বাবদ খরচ করা হবে ৬ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।








