বগুড়ায় ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে বাবা খুন

প্রচ্ছদ » রাজনীতি » বগুড়ায় ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে বাবা খুন

khonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার সহযোগিদের হামলায় মোখলেছুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন গ্রামবাসী। নিহত মোখলেছুর তেলিহারা পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে এবং পেশায় ভ্যান চালক।

পুলিশ ও গ্রামবাসী জানায়, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) এমদাদুল হক সম্প্রতি একটি কালভার্ট নির্মাণ কাজের ঠিকাদারি পান। ওই কাজ করার নামে তিনি অবৈধভাবে পার্শ্ববর্তী করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। এতে নদী তীরের ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়ায় গ্রামবাসী গত সপ্তাহে বালু উত্তোলন বন্ধ করে দেয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়। চেয়ারম্যান বিষয়টি সরেজমিন পরিদর্শনের কথা বললে গ্রামবাসী উত্তোলন করা বালু যেন মেম্বার সরিয়ে নিতে না পারে এজন্য রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য এমদাদ ও তার সহযোগী কিছু সন্ত্রাসী সেখানে গিয়ে ওই খুঁটিগুলো উপড়ে ফেলে বালু সরিয়ে নিতে শুরু করে। এই কাজে গ্রামবাসী বাধা দেয়। সে সময় মেম্বার ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে গ্রামের শাহাদৎ, রহমান, শাবলু, পরান, আশরাফুল, খোকন ও নিখিল নামের সাতজন আহত হন। পরে তাদের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আহত খোকনের বাবা ভ্যানচালক মোখলেসুর রহমান তার ছেলে হাসপাতালে ভর্তির বিষয়টি জানতে পেরে ছেলেকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মেম্বারের সহযোগী সন্ত্রাসীরা তাকে আটকে বেদম মারপিট করে। এতে তিনিও গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির পর দুপুরে মোখলেসুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে অভিযুক্ত শেখেরকোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) এমদাদুল হক জানান, কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না। বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বলেন, নিহতের পরিবার এ বিষয়ে থানায় মামলা দায়ের করবে বলে পুলিশকে জানিয়েছে।

# প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০