ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১৩ হাজার, শিক্ষকসহ বহিষ্কার ২৫১ জন

প্রচ্ছদ » Uncategorized » ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১৩ হাজার, শিক্ষকসহ বহিষ্কার ২৫১ জন

ssc examপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ষষ্ঠ দিনে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন অসুদপায় অবলম্বনের জন্য ২৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এতে সহযোগিতা করার জন্য বহিষ্কৃত হয়েছেন দুই পরিদর্শক। সবমিলিয়ে ২৫১ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ সাধারণ ৮ শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্যমতে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ৫ লাখ ৩ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৩ জন। পরীক্ষায় অসুদপায় অবলম্বনের জন্য ৬০ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের ১ লাখ ৩৪ হাজার ৩৫ পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিল, বহিষ্কার ৬ জন; রাজশাহী বোর্ডের ১ লাখ ৮৬ হাজার ১৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭২৬ জন, বহিষ্কার ৩ পরীক্ষার্থী; বরিশাল বোর্ডের ৯২ হাজার ৯৯১ পরীক্ষার্থীর মধ্যে ৪৬৭ জন অনুপস্থিত ও বহিষ্কার ২২ জন; সিলেট বোর্ডের ৯৬ হাজার ১৫২ পরীক্ষার্থীর মধ্যে ৩৯০ জন অনুপস্থিত ও বহিষ্কার ২ জন, দিনাজপুর বোর্ডের ১ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫৩৫ জন ও বহিষ্কার ১৪ জন; কুমিল্লা বোর্ডের ১ লাখ ৭৮ হাজার ৯৪৭ পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন অনুপস্থিত ও বহিষ্কৃত হয়েছে ২৩ পরীক্ষার্থী ও দুইজন দায়িত্বরত শিক্ষক এবং যশোর শিক্ষাবোর্ডের ১ লাখ ৬০ হাজার ৫৪০ পরীক্ষার্থীর মধ্যে ৬৬৯ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে দুইজন পরীক্ষার্থীকে।

সাধারণ আটটি শিক্ষাবোর্ডের ১৫ লাখ ২৯ হাজার ৫৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল মোট ৫ হাজার ৯৯১ জন।

মাদরাসা শিক্ষাবোর্ডে ২ লাখ ৮৮ হাজার ৩৫৭ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫৬২ জন। বহিষ্কার ৮৪ জন পরীক্ষার্থী। এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ১৩ হাজার ১৪৫ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৮৫৮ জন, বহিষ্কার ৩২ জন।

সব মিলিয়ে আজ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ লাখ ১৭ হাজার ৬৬৪ জন। অনুপস্থিত ছিল ১৩ হাজার ৩৭১ জন। বহিষ্কার ২৪৯ জন।

# প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০