ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

প্রচ্ছদ » Uncategorized » ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

priyanka chopraপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি ইন্টারনেটে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসেরিএকটি ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবি নিয়ে অনেকে প্রশ্ন তোলা শুরু করেন, ‘এই ছবিটি কার তোলা’। অবশেষে ফটোগ্রাফারের নাম জানালেন প্রিয়াঙ্কা।

তিনি জানান, তার কাজিন দিব্য সার্কিশিয়ান ছবিটি তুলেছেন। প্রিয়াঙ্কা ছবিটি দুদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “আমার মনে হয় সকলেই জানতে চাইছেন এই ছবিটা কে তুলেছে। সুপার বল সানডে-তে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই ছবি তুলেছে দিব্য সার্কিশিয়ান।”

এদিকে প্রিয়াঙ্কা ছবিটি শেয়ার করার পর নানা মন্তব্যে ভরে ওঠে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম পেজ। কেউ লিখেছিল, ‘ফটোগ্রাফারকে কি ঘরেই থাকে’, আবার একজন লিখেছিল, ‘এই ছবিটা কে তুলেছে ভাবা দরকার’। সার্কিশিয়ান নিজের ইন্সটাগ্রাম পেজেও প্রিয়াঙ্কা আর নিকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

গত বছর যোধপুরের উমেদ ভবনে গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। ডিসেম্বরের ১ এবং ২ তারিখ তাদের হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে হয়। বিয়ের পরে নিজের পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে আমেরিকায় উড়ে যান প্রিয়াঙ্কা। এরপরে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য তারা সপরিবারে সুইৎজারল্যান্ডে পৌঁছন।

পরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি ছোট হানিমুন সারেন নিক এবং প্রিয়াঙ্কা। আপাতত লস এঞ্জেলেসে রয়েছেন এই নব-দম্পতি। সম্প্রতি সেখানে নিকের বাবা-মা তাদের ছেলে বউয়ের জন্য একটি রিসেপশনের আয়োজন করেছিলেন।

কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা অভিনীত ‘ইজ নট ইট রোমান্টিক?’ মুক্তি পেতে চলেছে। এটা তার তৃতীয় হলিউড সিনেমা। বলিউডে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিংয়ে ব্যস্ত। সেই সিনেমার পরিচালক সোনালী বোস। ছবিতে রয়েছেন ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম।

সূত্র: এনডিটিভি

# প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০