বাউফলে সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তুপ : দূষিত হচ্ছে পরিবেশ
প্রচ্ছদ » Uncategorized » বাউফলে সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তুপ : দূষিত হচ্ছে পরিবেশ
আসাদুজ্জামান আসাদ,পটুয়াখালী ফিরে: পটুয়াখালী বাউফলে অপরিকল্পিত ভাবে সড়কের পাশে ফেলা হচ্ছে পৌরসভা এলাকার সকল ময়লা-আর্বজনা। ময়লা-আবর্জনার বিশাল স্তুপ দূর থেকে দেখলে পাহাড় মনে হবে। প্রতিনিয়ত সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে আশেপাশের পরিবশে। স্কুল, কলেজের শিক্ষার্থী ও পথচারীরা নাক বন্ধ করে চলাচল করছে। বিশেষ করে অসুস্থ রোগীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।
সরজমিনে গেলে জানাযায়, ২০০১ সালের ১০ই জুলাই বাউফল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমান পুরো পৌরসভায় প্রায় ৩০ হাজার লোকের বসবাস। পৌরসভার বর্জ্য পৌর এলাকায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে ফেলা হচ্ছে। বর্জ্য ফেলার ওই স্থানর পাশে রয়েছে থানা ও উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় আর প্রায় ৪০০ মিটার রের মধ্যেই বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ফলে স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী এবং পথচারীদের দুর্গন্ধের কারণে সড়কটি দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় এলাবাসী অভিযোগ করে পুঁজিবাজার রিপোর্টের এ প্রতিবেদককে জানায়, আমরা খুব কষ্ট করে ময়লা ফেলার স্থানটি পার হই। কয়েক মাস থেকে এখানে ময়লা ফেলা হচ্ছে। কোন অসুস্থ রোগী এই এলাকা পার হতে গেলে অনেক সময় বমি করে ফেলে। রাস্তার পাশে খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলার ফলে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে । ময়লা ফেলার স্থান দ্রুত অন্যত্র স্থানান্তর না করা হলে এর আশেপাশে বসবাসরত মানুষরা বিশেষ করে শিশুরা অচিরেই কঠিন ব্যধিতে আক্রান্ত হয়ে পড়বে।
বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাইসা আকতার পুঁজিবাজার রিপোর্টকে বলেন, আমার গার্লস স্কুল টু বাজার সড়কটি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসা করি। কিন্তু কালি বাড়ী এলাকায় আসলেই বর্জ্য ফেলার ওই স্থানটি পার হতেই যেন দম বন্ধ হয়ে যায়। এটি জনসমাগম এলাকা থেকে দূরে কোন নির্জন স্থানে এই ফেলার ব্যবস্থা করা খুবই জরুরি।
বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা বেগম পুঁজিবাজার রিপোর্টকে বলেন, সড়কের পাশে অপরিকল্পিত ভাবে ময়লা-আবর্জনা ফেলার কারনে দূষিত হচ্ছে আশেপাশের পরিবশ । আমার স্কুলের শিক্ষার্থীরা ময়লা স্তুপ পেরিয়ে আসে এতে শিক্ষাথিীদের অনেক সমস্যা হয়। আমরা চাই দ্রুত পরিকল্পিত কোথাও যেন ময়লা ফেলার ব্যবস্থা করা হয়।
বাউফল উপজেলা সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনজুরুল আলম পুঁজিবাজার রিপোর্টকে বলেন, ময়লার দূগন্ধের কারনে ঠান্ডা-কাশি,শাসকষ্টসহ বিশেষ করে কৃমির পাদুর্ভাব সৃষ্টি হবে। দুর্গন্ধের কারণে যে কারোর বমি হতে পারে। ময়লার জিবানু ছড়াতে পরে মশা-মাছি ও পোকা মাকরের মাধ্যমে যা মানব দেহের জন্য অনেক ক্ষতি। তাই নিদৃষ্ট স্থানে পৌর এলাকার ময়লা ফেললে এসব সমস্যার সমাধান হবে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার পীযুশ চন্দ্র দে পুঁজিবাজার রিপোর্টকে বলেন, পৌরসভার ময়লা ফেলার জন্য এলাকাবাসিসহ পথচারিদের সমস্যা হচ্ছে তা জানতে পেরেছি। এ নিয়ে সম্প্রতি পত্রিকাতে নিউজ হয়েছে এর পর মেয়র সাহেব তা সমাধানের জন্য সিদ্ধান্ত নিয়েছেন । আমি এ উপজেলায় নতুন এসেছি তাই বেশি কিছু বলতে পারছিনা তবে আশা করছি খুব দ্রুত এসমস্যা সমাধান হয়ে যাবে।
এদিকে, বাউফল পৌর মেয়র জিয়উল হক জুয়েল ও স্থানীয় কাউন্সিলর হুমায়ুন কবিরের সাথে এ বিষয়ে কথা বলতে তাদের মোবাইলে ফোন দিয়ে একাধিক বার চেষ্টা চেষ্টা করে পুঁজিবাজার রিপোর্টের এই প্রতিবেদক কিন্তু উনারা দু জনেই এ প্রতিবেদকের ফোন ধরেননি।
# নি/ আসা/ বৃহস্পতিবার /০৭:৪০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯।








