পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬
প্রচ্ছদ » Uncategorized » পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র্যাব-৭।
শনিবার ভোরে র্যাব-৭ থেকে এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারের সময় ৬ জনকে আটক করা হয়েছে।
এ সময় ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। আটকরা ইয়াবা পাচারকারী চক্রের সদস্য বলে জানায় র্যাব। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
# সি/ আ/ শনিবার /১১ :১৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯।








