গজারিয়ায় বিষাক্ত মদ্যপানে ২ বোনের মৃত্যু
প্রচ্ছদ » Uncategorized » গজারিয়ায় বিষাক্ত মদ্যপানে ২ বোনের মৃত্যু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী বাজার এলাকায় বিষাক্ত মদ্যপানে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন- চায়না ও চামেলি। তাদের বয়স ২৫ থেকে ৩০ হবে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে মদ্যপানে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মুমুর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের মৃত্যু হয়।
নিহতের চামেলি স্বামী মন্টু জানান, শুক্রবার রাতে বাজার থেকে মদ কিনে বাড়িতে এনে তারাসহ কয়েকজন পান করেন। এরপর হঠাৎ চামেলি ও তার বোন চায়নাসহ অজ্ঞাতপরিচয় আরেকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে শনিবার সকালে চিকিৎসক চামেলি ও চায়নাকে মৃত্যু ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
# সি/ আ/ শনিবার /১২:১০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯।








