সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডে মাশরাফি-তামিমরা

প্রচ্ছদ » জাতীয় » সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডে মাশরাফি-তামিমরা

masrafiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুধবার দেশ ছেড়েছে ৮ সদস্যের প্রথম বহর, শুক্রবার সকালে তাসমান পাড়ের উদ্দেশ্যে রওনা হন আরো ৪ জন। তবু বাকি ছিলেন বিপিএলের ফাইনালে অংশ নেয়া দুই দলের ৪ ক্রিকেটার এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভাবা হয়েছিল শুক্রবার ফাইনাল শেষ করে শনিবার নিউজিল্যান্ড যাবেন মাশরাফি বিন মর্তুজা এবং ফাইনালে থাকা ৪ ক্রিকেটার। কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে নেমেই ঘটেছে সর্বনাশ। বাঁহাতের অনামিকার ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গিয়েছেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

যে কারণে তাকে ছাড়াই শনিবার রাত ১১.৫০ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, রুবেল হোসেন এবং মোহাম্মদ সাঈফউদ্দীন। রোববার সন্ধ্যে নাগাদ নিউজিল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাদের।

এদিকে ব্যস্ত সূচির কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলেন এ চার ক্রিকেটার। শনিবার দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচটিতে বাংলাদেশের একাদশ গোছানোর জন্য আগেই নিউজিল্যান্ড পাঠিয়ে দেয়া হয়েছে টেস্ট স্কোয়াডের দুই সদস্য মুমিনুল হক এবং সাদমান হক।

প্রস্তুতি ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করার সুযোগও পেয়েছেন মুমিনুল। কিন্তু আউট হয়েছেন মাত্র ৬ রান করে। তবে মুশফিকুর রহীমের ৬২, মাহমুদউল্লাহ রিয়াদের ৭২ এবং সাব্বির রহমানের ৪০ রানের ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

# সি/ আ/ রবিবার /০৯:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০