রাইট শেয়ারের অফার সংশোধন করবে ওয়েস্টার্ন মেরিন
প্রচ্ছদ » Uncategorized » রাইট শেয়ারের অফার সংশোধন করবে ওয়েস্টার্ন মেরিন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালকবৃন্দ রাইট শেয়ারের অফার সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, গত বছর ২৫ জুলাই,১৮ এর প্রকাশিত সংবাদ অনুসারে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়াম যোগ করে ৯ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৩০১টি রাইট শেয়ার ইস্যু করে।
কিন্তু তার পরিবর্তে কোম্পানিটি বর্তমানে ১০ টাকা অভিহিত মুল্যেই রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। যার সর্বমোট মূল্য ৯৯ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ১০ টাকা। যা শেয়ারহোল্ডার এবং বিএসইসি অনুমোদনের জন্য আগামী ২৮ মার্চ,১৯ তারিখ ৮ম তম বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ, ১৯ তারিখ।
# সি/ আ/ রবিবার /১০:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯।








