প্যারামাউন্ট ক্যাপাসিটি টেস্টে উত্তীর্ণ পিটিএলের বিদ্যুৎকেন্দ্র
প্রচ্ছদ » জাতীয় » প্যারামাউন্ট ক্যাপাসিটি টেস্টে উত্তীর্ণ পিটিএলের বিদ্যুৎকেন্দ্র
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্যারামাউন্ট বিট্রাক এনজিও কনসোর্টিয়ামের ২০০ মেগাওয়াট হেভি স্পিড ডিজেল (এইচএসডি) নির্ভরযোগ্য ক্যাপাসিটি টেস্ট (ডিসিটি) সফলভাবে সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রেমতে, বিএসডিবি থেকে এইচএসডি উন্নয়নের জন্য বাগবাড়িতে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ, প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেড (পিবিইএল) সফলভাবে সম্পন্ন করেছে কোম্পানিটি।
গত ১৪ই ফেব্রুয়ারি প্লান্ট ইনস্টলেশন, পরীক্ষা ও কমিশন নিশ্চিত করার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানিটির ৪৯ শতাংশ মালিকানাধীন হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (পিটিএল) এর কাছে।
এ বিষয়ে পরে বিপিডিবি সিওডি সম্পর্কিত তথ্য লিথিতভাবে নিশ্চিত করবে।








