সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৩৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৫৯ কোটি টাকা।
দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ১৭২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৯ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫৭৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৩১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছিলো ২০১১ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৮১ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬৫৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, দর কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লাখ ৮৬ টাকা।








