বিক্রেতা সংকটে হল্টেড প্রভাতি ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে হল্টেড প্রভাতি ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এর ফলে কোম্পানিটি বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানির ক্রেতার ঘরে ২ লাখ ৩৫ হাজার ৫৯৭টি শেয়ার ৩৯.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮০ শতাংশ বা ৩.৫০ টাকা বেড়ে সর্বশেষ ৩৯.২০ টাকায় লেনদেন হয়।








