দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল
প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ বা ২ টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫২১ বারে ৯ লাখ ৫৭ হাজার ১৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৮ শতাংশ বা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৩ বারে ১ লাখ ১৮ হাজার ২৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
জুট স্পিনার্স তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৫ শতাংশ বা ৭ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১০১ বারে ৮ হাজার ৫০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৪৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, শ্যামপুর সুগার মিল, বিডি অটোকারস, ইউনাইটেড ফিন্যান্স, কেপিসিএল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও পিপলস লিজিং।








