৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে গ্লাক্সোস্মিথ
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে গ্লাক্সোস্মিথ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লাক্সোস্মিথ পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫২ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে তা আয় ছিল ৫৫ টাকা ৫৬ পয়সা ।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৪ টাকা ১১ পয়সা। যা আগের বছর ছিল ২১৮ টাকা ৩৫ পয়সা । আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে দশমিক ৪৪ টাকা ৬৭ পয়সা। যা আগের বছর ছিল ১১৭ টাকা ৭৪ পয়সা ।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৫ এপ্রিল সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২১ মার্চ নির্ধারন করা হয়েছে।








