ভারতের পাল্টা হামলা, মোদির প্রশংসায় কঙ্গনা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ভারতের পাল্টা হামলা, মোদির প্রশংসায় কঙ্গনা

modi kanganaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত করল ভারতীয় সেনারা। এ ঘটনায় উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। বলিউড থেকে টলিউড সমস্ত তারকারাই এ সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনায় ভারতীয় বিমান সেনাদের স্যালুট জানিয়েছেন।

মঙ্গলবার সকালে কম-বেশি প্রায় সবারই এ সার্জিক্যাল স্ট্রাইকের খবরেই ঘুম ভাঙে। আর এরপরই বিমান সেনাদের স্যালুট জানিয়ে টুইট করেন উচ্ছ্বসিত তারকারা। এ তালিকা থেকে বাদ যাননি মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে তিনি ভারতীয় সেনাকে স্যালুট জানানোর পাশাপাশি এ রকম একটা সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেন।

কঙ্গনার কথায়, ‘এ নায়কোচিত প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনাকে আমরা স্যালুট জানাচ্ছি। এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে এভাবে লড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ। যে আমাদের দেশকে খারাপ চোখে দেখবে, তাদের চোখ উপড়ে নেয়া হবে।’

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর ইতোমধ্যেই নিয়ন্ত্রণ রেখায় হাই অ্যালার্ট জারি করেছে ভারত। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। ভারতীয় যুদ্ধবিমান থেকে বালাকোট, মুজফ্ফরপুর এবং চকৌটিতে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর। যদিও তাদের দাবি সময় মতো প্রত্যুত্তর দিয়েছে পাক বিমান সেনাও। পাশাপাশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করছে পাক সেনারা।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এরপর থেকেই বদলার আগুনে ফুঁসছিল গোটা ভারত। সেই আগুন গিয়ে ছড়িয়েছিল বলিউডেও। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছিলেন বলি তারকারাও। অনেকই সেনাবাহিনী যাতে এর পাল্টা বদলা নেয় তেমনটাই মতামত দিয়ে টুইট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০