ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

প্রচ্ছদ » Uncategorized » ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

পুঁজিবাজার রিপোর্ট ক্রীড়া ডেস্ক : শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। ওয়ালটন ত্রিদেশীয় সিরিজ শেষ হবে ২৪ মে।

তিনটি দল দুইবার করে প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে ২৪ মে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

চলুন দেখে নেওয়া যাক ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচের সময়সূচি।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি :
তারিখ মুখোমুখি সময় (বাংলাদেশ)
১২ মে ২০১৭ বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকেল ৩.৪৫টা
১৭ মে ২০১৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড বিকেল ৩.৪৫টা
১৯ মে ২০১৭ বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকেল ৩.৪৫টা
২৪ মে ২০১৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড বিকেল ৩.৪৫টা।

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে বুধবার বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলে। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৩৯৪ রান সংগ্রহ করে। জবাবে ১৯৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে। সেখানে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তানের বিপক্ষে ২৭ মে ও ভারতের বিপক্ষে ৩০ মে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১