বিনিয়োগ সংশ্লিষ্ট পাঁচ সংস্থার চিঠি দ্রুত নিষ্পত্তির নির্দেশ
প্রচ্ছদ » Uncategorized » বিনিয়োগ সংশ্লিষ্ট পাঁচ সংস্থার চিঠি দ্রুত নিষ্পত্তির নির্দেশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে পাঠানো বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি পাঁচটি সংস্থার চিঠির উপরের অংশে ‘বিনিয়োগ অগ্রাধিকার’শব্দবন্ধটি ব্যবহৃত হবে। একই সঙ্গে এসব চিঠি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনা দিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাফতরিক বিষয়সমূহ দ্রুততর নিষ্পত্তি, কার্যক্রমে গতিশীলতা আনা, পত্রাদির বিশেষ প্রাধিকার প্রতিষ্ঠা এবং বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে সব পত্রের অগ্রভাগে ‘বিনিয়োগ অগ্রাধিকার’শব্দটি ব্যবহৃত হবে।
‘বিনিয়োগ অগ্রাধিকার’শব্দবন্ধটি ব্যবহৃত পত্র দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।








