নারায়ণগঞ্জে শত্রুতার জের ধরে হত্যা :৩ জনের ফাঁসির রায়

প্রচ্ছদ » Uncategorized » নারায়ণগঞ্জে শত্রুতার জের ধরে হত্যা :৩ জনের ফাঁসির রায়

nganj fashir asmiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় লিটন নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক রাজিয়া সুলতানা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ও শরীফ মিয়া। এদের মধ্যে শরীফ মিয়া পলাতক রয়েছেন।

অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ ডিসেম্বর ওই তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে নিতাইগঞ্জ মন্দিরের সামনের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে খালঘাটের একটি পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১